শিরোনাম

সোনাতলায় জোরগাছা ইউনিয়ন আলী'গ সাধারণ সম্পাদক আব্দুল মতিন গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি

সোনাতলায় জোরগাছা ইউনিয়ন আলী'গ সাধারণ সম্পাদক আব্দুল মতিন গ্রেফতার
ছবিঃ প্রতিনিধি

আজাদুর রহমানঃ

বগুড়ায় সোনাতলায় জোরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। 

১লা জানুয়ারি ভোড়ে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর মধ্যরাতে বগুড়া-১ (সোনাতলা ও সারিয়াকান্দি) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ঈগল পাখি মার্কার স্বতন্ত্র প্রার্থী এসএম মোস্তাফিজুর রহমান শ্যামল এর রেজওয়ানুল হক রেজভী নামের একজন সমর্থক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সোনাতলা উপজেলাধীন ভেলুরপাড়া চারমাথা মোড়ে পৌঁছলে নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নান এর সমর্থকগণ বেআইনী জনতাবদ্ধ ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট করে গুরুতর আহত করে। 

পরে তাকে প্রাথমিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করলে মামলা,নং-০১,তারিখ-০১/০১/২০২৪খ্রি.ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ দায়ের হয়।

ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে মর্মে জানা যায়। 

এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আব্দুল মতিনকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। 

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে জোরগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


No comments