শিরোনাম

ব্রিটিশ আমলের ট্যাংকবিধ্বংসী মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী | Bogura TV | বগুড়া টিভি

ব্রিটিশ আমলের ট্যাংকবিধ্বংসী মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

বগুড়া টিভি ডেস্কঃ

জামালপুরের সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১০টা ৫৮ মিনিটে উদ্ধার হওয়া স্থল থেকে ৫০ মিটার দূরত্বে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপট্যন মোহতাসিম। 

মর্টার শেলটি ব্রিটিশ আমলের তৈরি। এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টার শেল। ১৯৭১ সালে ব্যবহৃত হতো বলে জানিয়েছেন ঘটনা স্থলে উপস্থিত থাকা জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস। তবে এই শেলটি কিভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।

No comments