জয়পুরহাটে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারী গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে ১৫০ টি ট্যাপান্টাডল ট্যাবলেটসহ র্যাবের অভিযানে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে।মাদক কেনাবেচার সময় সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ১টি চৌকস দল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানার মহুরুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উক্ত এলাকার মোঃ রবিউল ইসলামের পুত্র মাদক কারবারী মোঃ নয়ন হোসেন (২৫) কে ১৫০টি ট্যাপান্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী নয়ন এলাকার চিহ্নিত ১জন মাদক কারবারী। সে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য খুচরা ও পাইকারী বিক্রি করতো। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট জেলা সদর থানায় আসামীকে সোপর্দপূর্বক ১টি মামলা দায়ের করা হয়েছে।

No comments