শিরোনাম

মদীনায় জামাতের সাপ্তাহিক খানকায় শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে যিকির ও দোয়া মাহফিল | Bogura TV | বগুড়া টিভি

bogura tv, shaheed ziaur rahman


কামরুজ্জামান সম্পদ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বগুড়া পৌরসভা ২নং ওয়ার্ড কার্যালয়ে অত্র ওয়ার্ডের জনতার কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটুর উদ্যোগে মদীনার জামাতের সাপ্তাহিক খানকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে  যিকির ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ এশা  বগুড়া পৌরসভা ২নং ওয়ার্ড কার্যালয় ফুলবাড়ি মধ্যপাড়ায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সাব্বির আহমেদ রঞ্জু, সাজেদুল আলম, তাজ উদ্দিন, জাহেদী সুমন,  ফরহাদ,  রানু মন্ডল, বাবু, জাহাঙ্গীর আলম,  আবু সাঈদ,  সাজু, রুকু, সোহান, নান্টু শেখ, রবিউল আওয়াল, এমরান হাসান ডিটু, হাবিবুর রহমান, অনিক বাবু, মিজানুর রহমান মানিক, ফরিদ উদ্দিন লিটন,এনামুল হক,  তরিকুল ইসলাম,  শিপলু, মামুন, সাহাবুল আলম  ছনি, আশরাফুল আলম বিপু, আবু সাঈদ শেখ, ইনামুল, নজরুল ইসলাম জুয়েল, বদি ফকিরসহ অত্র এলাকার মুরব্বি ও মুসল্লী বৃন্দ । 

দেশ ও জাতির সুখ  সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত  কামনা ও তার পরিবারের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন  মাওঃ আরিফুর ইসলাম।

No comments