বগুড়ায় ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান, বগুড়া টিভিঃ
২০২৩ সালের ২১ ডিসেম্বর বগুড়া জেলার সদর থানাধীন বৃন্দাবনপাড়া এলাকার সায়েল (১৭) নামের এক অটো রিক্সা চালককে কাহালু থানাধীন কালাই ইউনিয়নের সুখানগাড়ী গ্রামের কাউড়া এলাকায় খড়ের পালার ভিতর শ্বাসরোধ করে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের মা উমবি বেগম, বাদী হয়ে বগুড়া কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে আজ ১৬ জানুয়ারি ২০২৪ র্যাব -১২, বগুড়া কোম্পানী কমান্ডার মনির হোসেন এক সালংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার ১৬ জানুয়ারি র্যাবের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা থেকে, বগুড়া জেলার শিবগঞ্জ থানার চকঝিনা এলাকার আঃ রাজ্জাকের ছেলে আজিজুল কে গ্রেফতার করা হয় ।
পড়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
উল্লেখ্যঃ গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
র্যাব ১২ কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরও জানান এই হত্যা কান্ডের সাথে আরও কেউ যদি জড়িত থাকে, সুষ্টুভাবে তদন্ত করে তাদেরকে গ্রেফতার করা হবে।

No comments