শিরোনাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বগুড়ায় সাতটির মধ্যে পাঁচটি আসনেই নৌকার বিজয়। | Bogura TV | বগুড়া টিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বগুড়ায় সাতটির মধ্যে পাঁচটি আসনেই নৌকার বিজয়

খালেদ সিদ্দিকী, চিফ রিপোর্টারঃ

রবিবার ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বগুড়ার সাতটি সংসদীয়  আসনের সর্বশেষ  প্রাপ্ত, বেসরকারি তথ্য মতে, ৫ টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন, অন্যদিকে একটি আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী, ট্রাক প্রতিক নিয়ে বিজয় অর্জন করেছেন।

যথাক্রমে বিজয়ীরা হলেন- 
বগুড়া ১ সারিয়াকান্দি-সোনাতলা, ১২৪ টি আসনে, নৌকা প্রতীকে ৫১৪৯৪ টি ভোট পেয়ে,আওয়ামী লীগের প্রার্থী, সাহাদারা মান্নান শিল্পী, বিজয় অর্জন করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি, তবলা প্রতিক নিয়ে, ৩৫৬৮৪ ভোট পেয়েছেন।


বগুড়া ২ আসন, শিবগঞ্জে, মোট ১১০ টি কেন্দ্রে, ৩৬৯৫২ ভোট পেয়ে, নাঙ্গল প্রতীক নিয়ে বিজয় অর্জন করেছেন, মহাজোটের সরিক দল, জাতীয় পার্টির বগুড়া জেলা সভাপতি, শরিফুল ইসলাম জিন্না।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম, ট্রাক প্রতীক নিয়ে, ভোট পেয়েছেন ৩৪২০৩ টি।
এই আসনে ২৭.৩৫ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া ৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনে,মোট ১১৭ টি ভোট কেন্দ্রে, আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সিরাজুল ইসলাম খানের পুত্র, সতন্ত্র প্রার্থী,খান মুহাম্মদ সাইফুল্লাহ, ট্রাক মার্কা প্রতীক নিয়ে, ৬৯৭৫০ ভোটে, বিজয় অর্জন করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী, অজয় কুমার সরকার কাঁচি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ২৩,৮১৫ টি।
এ আসনে ৩৭.৩১ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া ৪ কাহালু-নন্দীগ্রাম আসনে, ১১৪ টি কেন্দ্রে প্রাপ্ত ভোটে, নৌকা প্রতীকে ৪২৭৫৭ ভোট পেয়ে, ১৪ দলীয় জোটের শরিক দল, জাসদের প্রার্থী, রেজাউল করিম তানসেন, বিজয়ী হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী, জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ৪০৬১৮ টি। এই আসনে ২৮.০৪ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া ৫ শেরপুর-ধুনট আসনে, ১৮৮ টি কেন্দ্রে, আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীকে, ১৯৮১৫৬ ভোট পেয়ে, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী, ইসলামী ঐক্য জোটের প্রার্থী, নজরুল ইসলাম, মিনার প্রতীকে, ভোট পেয়েছেন ৪১০৫ টি।
এ আসনে মোট ৩৯.৩৬ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া ৬ সদর আসনে, ১৪৪ টি কেন্দ্রে প্রাপ্ত ভোটে, আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীকে ৫৩২২৬ ভোট পেয়ে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাগেবুল আহসান রিপু, বিজয় অর্জন করেছেন।
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান, ট্রাক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২৮৪০ টি।
এই আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া ৭ গাবতলী-শাজাহানপুর আসনে, ১৭২ টি কেন্দ্র থেকে, নৌকা প্রতীকে ৯১০২৯ ভোট পেয়ে, আওয়ামী লীগের প্রার্থী, বি এম এ এর সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, বিজয় অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, ঈগল প্রতিকে ভোট পেয়েছেন ২৫৯৩ টি।
এই আসনে মোট ২১.৯৫ শতাংশ ভোট পড়েছে।



No comments