আগুনে পুড়ল খামারের ১০ গরু | Bogura TV | বগুড়া টিভি
গুড়া টিভি ডেস্কঃ
ফরিদপুরের ভাঙ্গায় একটি খামারে অগ্নিকাণ্ডে ১০ গরু মারা গেছে।
সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের জাফর শেখ ও তার ভাই জাকির শেখের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন খামারের মালিক। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় খামারের মালিক আহত ও দগ্ধ হয়ে ১০ গরু মারা গেছে।

No comments