শিরোনাম

ডিজিটাল যোগাযোগ ব্যাবস্থা ব্যাবহার করে চোর আটক করেছে র‍্যাব | Bogura TV | বগুড়া টিভি

ডিজিটাল যোগাযোগ ব্যাবস্থা ব্যাবহার করে চোর আটক করেছে র‍্যাব

সাকিবুর রাইয়ান, ( বগুড়া ) টিভিঃ

গত ১৫ জানুয়ারি ২০২৪  ইং তারিখে মোঃ বজলুর রশিদ (৩০) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বাসিন্দা সারিয়াকান্দি থানায় তার গোয়াল ঘর থেকে ০১ টি গাভী গরু ও ০১ টি ছাগী চুরি হওয়ার অভিযোগ দায়ের করেন।

তারই প্রেক্ষিতে বগুড়ার র‌্যাব-১২ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় গতকাল ২২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক বিকাল ৪ টায় বগুড়া জেলা শিবগঞ্জ থানার মহাস্থান বাজার থেকে গরু চোর মুকুল কে গ্রেফতার করেন।

আসামী মোঃ মুকুল আকন্দ (৪৫) বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেবচন্ডী এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসামী মুকুল আকন্দ দীর্ঘদিন যাবত গরু চুরি করতো। তার নামে বিভিন্ন থানায় ০৬ টি চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন মিলে চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে জানান সে। চুরি করতে গিয়ে ফেরার পথে গরুটি পানিতে পড়ে গিয়েছিল এবং ছাগীটি শব্দ করছিল বিধায় তারা মেরে ফেলেছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানা, বগুড়ায় সোপর্দ করা হয়।

No comments