বিস্ফোরণ মামলার আসামি আটক | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান, বগুড়া টিভিঃ
গত ২২ জানুয়ারি ২০২৪ তারিখ ২.৩০ মিনিটে বগুড়া র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বেআইনী জনতা দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের ক্ষতিসাধন করাসহ বিস্ফোরন ঘটিয়ে জানমালের ক্ষতিসাধন এ সহায়তা করা মামলার এজাহারনামীয় আসামী মোঃ সাজু ইসলাম (৩৫) বগুড়া সদরের কলোনী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য র্যাব-১২ এ অভিযান চালায় র্যাব।
আসামী মোঃ সাজু ইসলাম (৩৫)বগুড়া জেলার শাহাজানপুর থানার ফুলদিঘী (নবীনপাড়া) এলাকার মোঃ আবুল হোসেন এর ছেলে।
র্যাব ১২ এর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ অবরোধ পালনকালে ধৃত আসামী সহ অন্যান্য আসামীরা বগুড়া শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস রাস্তায় অবস্থান করে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে দাঙ্গা ক্ষতিসাধন করাসহ বিস্ফোরন ঘটিয়ে জানমালের ক্ষতিসাধন করে রাষ্ট্র বিরোধী নাশকতা সৃষ্টি করে। এই ঘটনা সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামী সাজু'র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।

No comments