শিরোনাম

পাঁচবিবিতে লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি

পাঁচবিবিতে লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৪ আজ রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদায়ী ছাত্র নক্ষত্র দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য পাঠ করেন ও অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম কাজী। বিদায়ী ছাত্রদের মধ্যে মানপত্র পাঠ করেন,ফারহান সাদিক নিশান। প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল ও সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল প্রমুখ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম কাজী জানান, এবারে বিদ্যালয় থেকে ১০৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তিনি বিদায়ী ছাত্রদের সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

No comments