বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ | Bogura TV | বগুড়া টিভি
সামিউল ইসলাম সনি, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে মথুড়াপাড়া বাজারে কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরন ও গণসংযোগ করা হয়েছে। উক্ত লিফলেট বিতরন ও গণসংযোগ কর্মসূচিতে সে সময় উপস্থিত ছিলেন, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক মিল্টন, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান,দপ্তর সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক দিদারুল ইসলাম দিপন,
বিএনপি নেতা রুহুল আমীন, বিটু,রানা,যুবনেতা সুজিত,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ঝন্টুসহ আরো অনেকে।পরে সংক্ষিপÍ আলোচনা সভায় বক্তারা প্রহসনের নির্বাচন বাতিলের দাবি জানান ।

No comments