শিরোনাম

নাগেশ্বরীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে | Bogura TV | বগুড়া টিভি

নাগেশ্বরীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে

আতিকুর রহমান, ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে অন্যের জমি থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। এতে করে বালু উত্তোলন স্থানে গভীর গর্ত হওয়ায় পার ভেঙ্গে পাশের জায়গা জমি ভেঙ্গে যাচ্ছে। রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারের পূর্বে মিনা বাজার সংলগ্ন নদীর পারে এই বালু উত্তোলনের কারখানা।

স্থানীয়রা বলেন. মামুন ও লাভলু দীর্ঘদিন থেকে নদীর খাষ জমির বালু সহ বিভিন্ন জমি থেকে জোর পুর্বক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। শুধু তাই নয়, সরকারী ভাবে নদী খনননের বালু বিক্রি করা ছিল তাদের প্রধান ব্যবসা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আকুতি জানায় ভুক্তভোগীরা। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

No comments