জননেতা আব্দুল মান্নানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই - সাহাদারা মান্নান | Bogura TV | বগুড়া টিভি
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -১(সারিয়াকান্দি -সোনাতলা )আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান বলেন , সারিয়াকান্দি-সোনাতলা নির্বাচনী এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার মার্কার বিকল্প নেই।
নদী ভাঙ্গন এলাকার অভাবী মানুষের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা জন্য সকলের প্রতি আহ্বান জানান। সাহাদারা মান্নান আরও বলেন , আমি আমার স্বামী প্রয়াত সংসদ জননেতা আব্দুল মান্নানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই ।তাই আপনারা দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
তিনি রবিবার সকাল ৮টার দিকে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর সভার মেয়র মতিউর রহমান মতি, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, আওয়ামী লীগ নেতা মমতাজুর রহমান, সারিয়াকান্দি প্রেসক্লাবের আহবায়ক আমিনুল ইসলাম হিরু, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, সাংবাদিক রফিকুল ইসলাম, মুনজু মিয়া, সুমন কুমার সাহা, সামিউল ইসলাম সনি,মাইনুল ইসলাম,আব্দুল ওয়াহেদ প্রমুখ । এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

No comments