বগুড়ায় ইউপি সদস্য শ্বাশুড়ীর আত্মহত্যা। | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান,বগুড়া টিভিঃ
আজ বগুড়ার গাবতলিতে ৬৭ বছর বয়সী এক হিন্দু মহিলার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার কাজে তৎপর গাবতলি থানা পুলিশ।
এ বিষয় এ গাবতলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেপালতলী ইউপি সদস্যের শাশুড়ী আত্মহত্যা করেছেন এমন সংবাদের ভিত্তিতে গাবতলি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ থানায় আনবার পর পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পুলিশ এর তদন্ত শেষে বিস্তারিত জানাবেন।
জানা যায় আজ ৩০ জানুয়ারি বগুড়া জেলার গাবতলি থানার নেপালতলী ইউনিউনের আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুপ্রভা (৬৭)। তিনি একই এলাকার ইউপি সদস্য সঞ্জয় মজুমদারের শাশুড়ী।

No comments