শিরোনাম

দুপচাঁচিয়া দলিল লেখক সমিতির পুনরায় সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত। | Bogura TV | বগুড়া টিভি

দুপচাঁচিয়া দলিল লেখক সমিতির পুনরায় সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত

আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পুনরায় আশরাফুজ্জামান সাগর সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহসভাপতি পদে জাহানারা বেগম, জিল্লুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে এমদাদুল হক, কোষাধ্যক্ষ
পদে হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম, দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে আসাদুজ্জামান লিটন, আসাদুল ইসলাম, সবিরুল ইসলাম নির্বাচিত হয়েছে। এদিন সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৭১জন বৈধ ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন জেলা দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান। তাকে সহযোগিতা করেন উপজেলা দলিল লেখক সমিতির সদস্য তবিবর রহমান, আইনুল হক, আলহাজ্ব মোজাম্মেল হক। নির্বাচন পরিদর্শন করেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি মকছেদুল ইসলাম রোজি, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টুকু, সহসাধারণ সম্পাদক হাফিজ রহমুতুল্লাহ ডাবলু, অর্থ সম্পাদক আবু কালাম, আইন ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মতিন প্রমুখ।


No comments