শিরোনাম

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ , আহত ১০ জন । | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ার আদমদীঘিতে  সড়ক দুর্ঘটনায়  নিহত ১ ,  আহত ১০ জন

আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে  বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঘটে এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক ইমরান হোসেন নিহত হন । আহত হয়েছেন  বাসের ১০ যাত্রী। নিহত ট্রাক চালক ইমরান হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কুনইল গ্রামের সাত্তার হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বগুড়ার থেকে রড বোঝায় একটি ট্রাক আদমদীঘির  উদ্দেশ্যে আসছিল  অপরদিকে নওগাঁ থেকে ঢাকাগ্রামী শাহ ফতেহ  আলী যাত্রীবাহী বাস আদমদীঘি হাসপাতালের সামনে পৌছলে ট্রাক ও বাসের  মুখোমুখী সংঘর্ষ ঘটে । আদমদীঘি থানা পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে  ঘটনাস্থল থেকে বাস চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে ।


No comments