শিরোনাম

পাঁচবিবিতে শীতার্ত শিশুদের মাঝে উদিচীর শীতবস্ত্র বিতরণ | Bogura TV | বগুড়া টিভি

পাঁচবিবিতে শীতার্ত শিশুদের মাঝে উদিচীর শীতবস্ত্র বিতরণ

দবিরুল ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট ) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে উদিচী শিল্পীগোষ্ঠীর শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয় । আজ সোমবার বিকেলে পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে উদিচী শিল্পীগোষ্ঠী পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত অর্ধশতাধিক গরিব অসহায়  শিশুদের মাঝে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করেন উদিচী শিল্পী গোষ্ঠী উপজেলা শাখার সভাপতি সুনীল দাস ও সম্পাদক উল্লাস কুমার হাজরা।

উপস্থিত ছিলেন দৈনিক বগুড়া টিভির পাঁচবিবি প্রতিনিধি দবিরুল ইসলাম ও দৈনিক সাতমাথা পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি আবু হাসান প্রমুখ।সহযোগিতায় ছিলেন কোস্ট টু কোস্ট সামাজিক সংস্থা।

No comments