শিরোনাম

দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার। | Bogura TV | বগুড়া টিভি

দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার


আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ সোমবার (১৫ জানুয়ারি) রাতে বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে ৬ জুয়ারি সহ ৮ জনকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলাধীন জিয়ানগর ইউনিয়নের চকপাড়া ফসলির জমি সংলগ্ন ঝোপের ভিতর জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জুয়ারি হলেন ১। মোঃ আঃ রাজ্জাক (৪৫), পিতা-আঃ মজিদ, সাং-জিয়ানগর চকপাড়া, ২। মোঃ জাহাঙ্গীর আলম (৪৬), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-জিয়ানগর, ৩। মোঃ বাবলু(৪৬), পিতা-মৃত লজির প্রাং, সাং-জিয়ানগর, ৪। মোঃ বুলুন প্রাং(৪৩), পিতা-মৃত আঃ গফুর প্রাং, সাং-মাধাইমুড়ি, ৫। মোঃ ছানোয়ার প্রাং(৩৬), পিতা-মৃত রইচ উদ্দিন প্রাং, সাং-খিদিরপাড়া, ৬। মোঃ মহসীন আলী(৪০), পিতা-মোঃ হযরত আলী মন্ডল, সাং-মাধাইমুড়ি, সকলের  থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া। 

এছাড়াও ওই রাতেই পুলিশ অপর আরেকটি অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ শহিদুল ইসলাম, পিতা-মোজাম্মেল হক, সাং-দেবখন্ড, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।

এছাড়াও পুলিশ ফৌঃকাঃবিঃ ১৫১ ধারার মোঃ রায়হান প্রাং(৩২), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-জলঙ্গী পূর্বপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে দুপচাঁচিয়া থানাধীন এলাকায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করায় গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামিদেরকে মামলা দিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



No comments