শিরোনাম

নববর্ষের প্রথম দিনে গোহাইলে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ | Bogura TV | বগুড়া টিভি

নববর্ষের প্রথম দিনে গোহাইলে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজে উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষ-২০২৪ এর প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠান মাঠে শিক্ষার্থীদের হাতে এসব বই বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো: আলী ইমাম ইনোকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ‍্যক্ষ মোতাহার হোসেন, গভর্নিং বডির সদস্য যথাক্রমে আক্কাস আলী, ইমদাদুল হক, জাহিদুর রহমান, আব্দুল লতিফ, মোকছেদ আলী, জিনাত জাহান পাতা, আব্দুস সোবহান, আব্দুল মজিদ, গোহাইল ইউনিয়ন সদস্য যথাক্রমে আব্দুল কুদ্দুস, গোলাম রব্বানী, আবু বক্কর, আলম হোসেন, রজব আলী, খাদিজা খাতুন, মঞ্জুয়ারা বেগম, গোহাইল ইউনিয়ন আওয়ামী নেতা আব্দুল খালেক, সেলিম, আব্দুর রশিদ, দিলবর হোসেন, বাদশা মিয়া, হাফিজুর রহমান, লিটন, সজীব, আশিক, মিন্টু, রিয়াদ প্রমুখ।

 এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির অন‍্যান‍্য সদস্যবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা-মণ্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

No comments