বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিবগঞ্জ ছেড়ে আসা সিএনজি চালিত গাড়িতে বগুড়ার উদ্দেশ্য রওনা হয় কয়েকজন যাত্রী। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক মোকলেসুর রহমান ও একই উপজেলার সচিয়ানী পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে যাত্রী রফিকুল ইসলাম।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি আব্বাস আলী বলেন, নওদাপাড়ায় রংপুরগামী একটি পিকআপ অটো রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

No comments