শিরোনাম

নিজের ঘটি হাড়িয়ে দলের সাথে প্রতারণা করে ছেলের ঘটির দিকে দৌড়াচ্ছে উপজেলা আলী'গ সভাপতি | Bogura TV | বগুড়া টিভি


নিজের ঘটি হাড়িয়ে দলের সাথে প্রতারণা করে ছেলের ঘটির দিকে দৌড়াচ্ছে উপজেলা আলী'গ সভাপতি


আজাদুর রহমানঃ

বগুড়ায় নিজের ঘটি হাড়িয়ে ছেলের ঘটির দিকে এগোতে দেখা গেছে ছেলের নির্বাচনের মাঠে। সিরাজুল ইসলাম খাঁন রাজু দির্ঘদিন ছিলেন উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে। পরে ত্রী-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সভাপতির দায়িত্ব পান। দির্ঘদিন ক্ষমতায় থেকে ক্ষমতাসীন দলের উপজেলার মূল দায়িত্বে থেকে দৌড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির চেয়ার পর্যন্ত। হতে চেয়েছিলো জাতীয় সংসদ সদস্য।  

তবে জোটের শরীক দলকে ছাড় দেওয়ার কারণে নৌকার মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে। এর আগে নৌকা থেকে নির্বাচনের প্রত্যাশায় ছেড়ে দেন উপজেলা চেয়ারম্যানের পদ।

ভোট আর জোটের সমীকরণে আসন ছেড়ে দিল আওয়ামী লীগ। ফলে নৌকা প্রতীকে আর ভোট করা হলো না তার। রইলো না তার আগের জনপ্রতিনিধির দায়িত্বও। রাজনীতির হিসাব-নিকাশের বেড়াজালে বগুড়া-৩ আসনের সিরাজুল ইসলাম রাজুকে হারাতে হলো দু-কূলই। তবে রাজু নিজের ঘটি হাড়িয়ে দলের সাথে প্রতারণা করে ছেলের ঘটির দিকে দৌড়াচ্ছে। প্রতিদিন তার আদমদিঘী বিলাসবহুল বাড়িতে আসছে এলাকার নেতাকর্মীরা। কারন তিনি নিজের ঘটি হাড়িয়ে ছেলেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে দিয়ে দলের কাজ না করে ছেলের হয়ে কাজ করছে। 

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে রাজু রয়েছেন।

নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজুকে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের ভোট থেকে সরে যেতে হয়েছে। তিনি আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন রাজু। নির্বাচনী বিধানের কারণে রাজু উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু জোটের সমীকরণের এ প্রার্থীর আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির মনোনীত নুরুল ইসলাম তালুকদার। 
দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজুর ভোট করার আর সুযোগ নেই।  জোটের দলীয় প্রার্থী হয়ে নুরুল ইসলাম তালুকদার ওই আসনে গত ১০ বছর ধরে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে জানতে আদমদিঘী উপজেলা আলী'গ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজুর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

No comments