শিরোনাম

এমপি”জয়কে ব-দ্বীপ বাংলাদেশের সৌজন্য কপি প্রদান | Bogura TV | বগুড়া টিভি

 
এমপি”জয়কে ব-দ্বীপ বাংলাদেশের সৌজন্য কপি প্রদান
ছবিঃ প্রতিনিধি

মাহমুদুল হাসান শুভ ,কাজিপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ

সাহিত্য শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ঠন এবং সত্য প্রচারে বিশ্বজুড়ে স্লোগানে প্রচারিত ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার সৌজন্য কপি প্রদান করা হয়েছে এমপি জয়কে। তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে নৌকা প্রতীকে জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কপি পেয়ে এমপি জয় আমাদের বলেন.  সত্য প্রচারের মহান ব্রত নিয়ে এই পত্রিকাটি শুনলাম দেশের বাইরেও যাচ্ছে। 

এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ আমি মনে করি । আমি এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এ সময়  এখানে উপস্থিত ছিলেন ব-ব্দীপ বাংলাদেশের নির্বাহী সম্পাদক. অধ্যাপক আবদুল জলিল ও বার্তা সম্পাদক এনামুল হক (মণি) ও সাংবাদিক মাহমুদুল হাসান (শুভ) ও সাংবাদিক রনজনা।

No comments