পাঁচবিবিতে জাপার এমপি প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ | Bogura TV | বগুড়া টিভি
জয়পুরহাট-১ আসনের জাতীয় প্রার্টির এমপি প্রার্থী প্রফেসর ডা. একে এম মোয়াজ্জেম হোসেনের পাঁচবিবি সরকারি পৌর কবরস্থান সড়ক সংলগ্ন বাসভবনের সামনে পর পর ৩টি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত প্রায় ১০ টার দিকে কে বা কারা এই পটকা বিস্ফোরণ ঘটায়।
এসময় বিকট শব্দে প্রার্থীসহ পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। পরে নাইট গার্ড এবং পুত্রকে নিয়ে মূল ফটক খুলে ৩টি জর্দার কৌটা দেখতে পায় এবং বারুদের গন্ধ অনুভব করে। বিষয়টি থানা প্রশাসনকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রার্থীকে আতঙ্কিত না হওয়া ও নির্বাচনে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।জাপা প্রার্থী ডা. একে এম মোয়াজ্জেম হোসেন বলেন, এই বিস্ফোরণে আমি আতঙ্কিত নই। নির্বাচন অবাদ ও সুষ্ঠু হলে আমি বিপুল ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ্।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি পৌর শাখার সদস্য সচিব জুলফিকার ফেরদৌস ভুট্টু, যুব সংহতির উপজেলা সভাপতি জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য জাপা নেতা আশরাফুল, সাবেক ইউপি সদস্য ও পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এসবারুল হক প্রমূখ।আজ মঙ্গলবার দুপুরে ঘটনা সম্পর্কে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসানের সঙ্গে কথা বললে তিনি বলেন, এটা পটকা জাতীয় বস্তু কিন্তু ককটেল নয়। প্রার্থীকে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এটি করা হয়েছে। কারা করেছে তার সন্ধানে আমাদের অনুসন্ধান চলছে।
.jpg)
No comments