৩০ টাকা কেজি ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল সংগ্রহের উদ্বোধন | Bogura TV | বগুড়া টিভি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২৩-২৪ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার (১১ডিসেম্বর) বিকালে বেতগাড়ী খাদ্য গুদাম চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এসব ধান চাল ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারান্না বেগম ও বেতগাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজাউর রহমান এর সার্বিক ব্যবস্থাপনা উপজেলা প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, খাদ্য পরিদর্শক আতিকুর রহমান, মাহমুদা মোস্তারিয়া, ব্যবসায়ী আরিফ হোসেন সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি আমন মৌসুমে শাজাহানপুর উপজেলার এ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ৫২৩ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল কল মালিকদের কাছ থেকে ৯১৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য অফিস জানায়।

No comments