শিরোনাম

পাঁচবিবিতে নারীর ক্ষমতায়নে ৮০ জন নারীকে ল্যাপটপ বিতরণ | Bogura TV | বগুড়া টিভি

পাঁচবিবিতে নারীর ক্ষমতায়নে ৮০ জন নারীকে ল্যাপটপ বিতরণ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও হার পাওয়ার প্রকল্প তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে অনুষ্ঠিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। 

এতে প্রধান অতিথির ছিলেন,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,হার পাওয়ার প্রকল্পের কনসালটেন্ট ফারহানা শওকত, 


প্রকল্পের কো অর্ডিনেটর মোঃ রকিবুল হাসান,ভেনডর পরিচালক মোঃ মশিউর রহমান,ম্যানেজার আশরাফুল আলম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ ফয়সাল হোসেন,গ্রাফিক্স ডিজাইনার মোঃ আশিকুর রহমান,ডিজিটাল মার্কেটের ট্রেনার সামিমুল হাসান শাকিল,ওয়েব ডেভেলপমেন্টের ট্রেনার জাকারিয়া হোসেন,ল্যাব অ্যাটেনডেন্ট উম্মে হুমায়রা ও  এ এইচ এম আলী মর্তুজা প্রমূখ। 

শেষে অত্র উপজেলার ৮০ জন নারীকে ল্যাপটপ বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।



No comments