শিরোনাম

মানিকদিপা উত্তরপাড়া যুব সমাজের উদ‍্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরের মানিকদিপা উত্তরপাড়া যুব সমাজের উদ‍্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় উত্তরপাড়া মরহুম রইচ উদ্দিন খেলার মাঠে ফ‍াইনালে ২-১ ব‍্যবধানে জুনিয়র ক্লাবকে পরাজিত করে স্বাধীন ক্লাব বিজয়ের গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে একটি বড় রাজহাঁস ও পরাজিত দলের হাতে আরেকটি রাজহাঁস তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফাইনাল ম‍্যাচের খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন।

এসময় শিক্ষক ও সমাজসেবক আলহাজ্ব নুরুন্নবী প্রামাণিকের সভাপতিত্বে এবং সাংবাদিক নাজিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে এমপির সাবেক পিএস রেজাউল করিম রেজা,  কাঁটাবাড়িয়া পারফেক্ট প্রি-ক‍্যাডেট স্কুলের পরিচালক সাজ্জাদ হোসেন, শাজাহানপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, মানিকদিপা ১নং ওয়ার্ডের সমাজসেবক মুনিরুজ্জামান মজনু, মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি আফসারুল হাবীব সুমন, সিঙ্গাপুর প্রবাশী সোহেল রানা, মানিকদিপা চারমাথা বাজারে রড সিমেন্টের বিশিষ্ট ব‍্যবসায়ী ফেরদৌস হোসেন, বিশিষ্ট ব‍্যবসায়ী আবু তালেব, সমাজসেবক আবু কালাম, আকিনুর রহমান, সুলতান আহমেদ, শাহজাহান আলী, শফিকুল ইসলাম, কাওছার আলী, আবেদুর রহমান মানিক, আব্দুল মোমিন প্রমূখ।

ফাইনাল ম‍্যাচ পরিচালনা করেন আব্দুল ওহাব। টুর্নামেন্টের সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন শহিদুল ইসলাম, আজিজুল হক, রাকিব হাসান, জালাল উদ্দিন, মেহেদী হাসান, শামীম, সহিদুল ইসলাম, মামুন, ওয়ারেসুল, আরিফ, বোরহান,  সুমন, সজীব, কাওছার, নাঈম, মিজান, মানিক সহ আরো অনেকেই।

No comments