শিরোনাম

পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উদযাপন | Bogura TV | বগুড়া টিভি


দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

নারীর ক্ষমতায়ন, শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে যে মহিয়সী নারী আজীবন সংগ্রাম করেছেন, নারী জাগরণের সেই অগ্রদূত বেগম রোকেয়া দিবস আজ। জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযথ ভাবে উৎযাপন করা হয় রোকেয়া দিবসটি।

আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। 
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল মুন্না। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি,প্যানেল মেয়র মোঃ নূর হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ। শেষে উপজেলার ৫’জন গুণী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন অতিথিবৃন্দ।

No comments