নৌকার বিপক্ষে কাজ করলে পা*ছা খুলে ফেলবো; উপজেলা আলী'গ সভাপতি লিটন | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
নৌকার বিপক্ষে কাজ করলে পাছা খুলে ফেলার হুমকি
দিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য নৌকা মনোনীত প্রার্থী শাহাদারা মান্নান শিল্পির আপন ছোট ভাই সোনাতলা উপজেলা আলী'গ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনহাজুজ্জামান লিটন। ঈগল মার্কার প্রার্থী কে এস এম মোস্তাফিজুর রহমানের সমর্থক উপজেলার জোড়গাছা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলামকে হুমকি দেন।
২৮ শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। কল রেকর্ডে শোনা যায় উপজেলা আলী'গ সভাপতি ও সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাজুজ্জামান লিটন আওয়ামী লীগের একজন কর্মীকে ফোন করে বলেন, আমি লিটন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, শাহাদারা মান্নান এমপি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের পরিচয় দিয়ে "আওয়ামী লীগের সুবিধা নিয়ে নৌকার বিপক্ষে কাজ করলে স্যাটার পাছা ফাটে ফালামু" এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় সোনাতলা-সারিয়াকান্দি আসন নামে একটা ফেসবুক পেইজে। ইতিমধ্যে ওই বক্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিনহাজুজ্জামান লিটনকে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তিনি সাংবাদিকদের বলেন, 'রবিউলকে আমি তাঁর যোগ্যতা অনুসারে বিনা টাকায় গুড়াঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাইটগার্ডের চাকরি দিয়েছি। রবিউল সাবেক যুবলীগ নেতা আবার সরকারি কর্মচারী। তিনি কীভাবে একজন স্বতন্ত্র প্রার্থীর ভোট করতে পারেন? এ জন্য তাঁকে কল দিয়েছিলাম। কথোপকথনের কিছু অংশ তারা বিকৃতভাবে প্রচার করে ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।
স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, নৌকা মার্কার প্রার্থীর ভাই ও উপজেলা চেয়ারম্যান লিটন যেভাবে হুমকি দিলেন, এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আশা করি রিটার্নিং কর্মকর্তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে জানতে ৩৬ বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী শাহাদারা মান্নানকে একাধিকবার ফোন দিলেও সে রিসিভ করেনি।

No comments