শিরোনাম

সারিয়াকান্দিতে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি


সারিয়াকান্দিতে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি-বগুড়া প্রতিনিধিঃ

সারিয়াকান্দিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় বগুড়া ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন,বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী, সিনিয়র বগুড়া জেলা নির্বাচন অফিসার মোঃ মাহামুদ হাসান। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমান।

No comments