শিরোনাম

ধুনটে আ.লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি


ধুনট (বগুড়া) প্রতিনিধি: 

সারাদেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে সেসব উন্নয়ন চিত্র তুলে ধরে জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার সকালে পৌর শহরের বাজাজ মোটরসাইকেল শোরুমের সামনের মাঠে এ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি,আই,এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সঞ্চালনায় উক্ত যৌথ বর্ধিত সভায়য় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্লাহ, দপ্তর সম্পাদক আলীম আল রাজী জুয়েল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ রুবন ,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার  আরিফ অপেল, সদস্য সামস উল আলম জয়, এমপি নিগার সুলতানা ডরথী, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আব্দুল হাই খোকন, গোলাম হোসেন সরকার, সদস্য মোজাফফর রহমান , সাবেক সহ-সভাপতি , কুতরদ-ই-খুদা জুয়েল, রেজাউল করিম রেজা। 

উপজেলা যুব লীগের সভাপতি শেখ মতিউর রহমান ,  গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী, নিমগাছী  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.বি.এস. সবুজ, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জেমস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

No comments