শিরোনাম

ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ | Bogura TV | বগুড়া টিভি

ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


বসির আহাম্মেদ, ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ

শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ৩’শত ৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকালে লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক শারমিন আক্তার।

সেসময় লেডিস ক্লাবের সহ-সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমী, কোষাধ্যক্ষ রাশেদা খানম সহ অন্যান্য নির্বাহী সদস্য ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শত ৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

No comments