শিরোনাম

বগুড়ার সোনাতলায় যমুনা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন, নজরদারি নেই প্রশাসনের | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ার সোনাতলায় যমুনা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন, নজরদারি নেই প্রশাসনের


মমিনুল ইসলাম, সোনাতলা (বগুড়া) প্রতিনিধঃ

বগুড়ার সোনাতলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব চলছে। এতে করে আশেপাশের এলাকার, ব্রিজ, কালভার্ট, রাস্তা, বসবাসরত ঘরবাড়িসহ এলাকার স্কুল, মাদ্রাসা ও ঐতিহাসিক মসজিদ যেন হুমকির মুখে।

উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালুদস্যুরা রাজার রাজত্ব চালাচ্ছেন বছরের পর বছর! প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন করা হলেও প্রভাবশালী মহলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে বালু উত্তোলন করা হলেও তা যেন দেখার কেহই নেই! সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার সোনাতলা উপজেলার চারালকান্দি হয়ে পাকুল্লা মসজিদ পর্যন্ত যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। মাটির রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেলেও সাধারণ মানুষের ভোগান্তি মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই। ট্রাকগুলোতে অতিরিক্ত ওজন বহন করায় সড়কের বেহাল দশায়, সাধারণ মানুষ চলাচলে দিশেহারা হয়ে পড়েছেন।

বালুদস্যুদের কাছে তারা যেন নিরুপায়। আশা ভরসার প্রতীক প্রশাসনের কাছেও যখন সাধারণ মানুষ বিচার পায় না তখন নিয়তি বলেই মেনে নিয়েছেন ওই এলাকার ভুক্তভোগীরা।

অবৈধ এই বালু ব্যবসায়ীরা হলো পাকুল্লা এলাকার মৃত- সেকেন্দার আলী মোল্লার ছেলে মোঃ বেলাল হোসেন মোল্লা, মোকছেদুল আলী মোল্লার ছেলে মোঃ ওয়াহেদুল মোল্লা, আফসার আলী মোল্লা, আমছার আলী মোল্লা, জেলাল উদ্দিন মোল্লাসহ আরো দশ থেকে বারো জন এই অবৈধ বালু ব্যাবসার সঙ্গে জড়িত আছে। এরা হচ্ছে ওই এলাকার প্রভাবশালী মহল বলে পরিচিত। সাধারণ মানুষ যে কারণে কোনো প্রতিকার চাইতে সাহস পান না ।  

অতিষ্ট এলাকাবাসীর দাবী অবিলম্বে বালু ব্যবসা বন্ধ করে রাস্তাঘাটের দুরবস্থা নিরসনে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়া হক। এর আগে প্রশাসন অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক জব্দ করলেও তারা এখনো সতর্ক হয়নি।


উল্লেখ্যঃ বালু ব্যাবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই কৌশলে দিনে -রাতে বালু উত্তোলন করে চলছে, বোঝার যেন কোনই উপায় নেই। 

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, ঐসব এলাকায় আমাদের অভিযান অব্যাহত আছে।

বিষয় টি নিয়ে সোনাতলা উপজেলা ভূমি সহকারী কমিশনার প্রতিক মন্ডল এর সাথে কথা বলতে চােইলে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করলে তার সাথে যোগাযোগ করা যায় নাই।

No comments