দুপচাঁচিয়ায় স্বতন্ত্র প্রার্থী অজয় সরকারের গণসংযোগ | Bogura TV | বগুড়া টিভি
দুপচাঁচিয়া ( বগুড়া ) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য এবং আদমদীঘি উপজেলা আ’লীগের সহসভাপতি অজয় কুমার সরকার দুপচাঁচিয়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি মহল্লাবাসী সহ নানা শ্রেণি পেশার মানুষের হাতে কাঁচি প্রতীক সম্বলিত হ্যান্ডবিল তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। এছাড়াও এদিন সকালে তিনি দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়িতে দুপচাঁচিয়া কালীতলা মহল্লার গার্মেন্টস ব্যবসায়ী অরুণ সাহার শবদাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর আত্মার শান্তি কামনা সহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাবেক সহসভাপতি নাজমুল হক, জেলা যুবলীগের উপদেষ্টা নিতেন দত্ত, ম্যাক্স ফার্মার পরিচালক আতোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ফিরোজ হোসেন, কর্মী বিপুল চন্দ্র পাল সহ আরও অনেকে। এদিন বিকালে তিনি দুপচাঁচিয়ার ছাতনী, বেড়াগ্রাম, তালুচ হাট ও জিয়ানগরে গণসংযোগ করেন।

No comments