বগুড়ায় হাঁসুয়াসহ মৎস্যজীবীদল নেতা আটক| Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় হাঁসুয়াসহ মৎস্যজীবীদল নেতাকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম সিদ্দিকুর রহমান (৪৫)। তিনি উপজেলা মৎসবীজী দলের যুগ্ম সম্পাদক। ও উপজেলার পালি গ্রামের মৃত আবু আনছার আলী ছেলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যার পর নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে এইসব উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ১২ ঘন্টা বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সমর্থনে মশাল মিছিলের প্রস্ততি নিচ্ছিল বিএনপির নেতৃকর্মীরা। পাশাপাশি তারা নাশকতাসহ এলাকায় বিশৃঙ্খলা করার প্রস্ততি নেয়। এই সংবাদ পেয়ে বগুড়া-নাটোর মহাসড়কের পাশেই দামগাড়া এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে পুলিশ হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে কয়েকজন বিএনপির নেতাকর্মীরা পালিয়ে গেলেও একজনকে আটক করে। সেখান থেকে ১৪ টি মশাল, একটি হাঁসুয়া ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন হরতাল সমর্থনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ জনগণের জানমালের ক্ষতি বা নাশকতার পরিকল্পনা করছে কয়েকজন। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। এসময় সেখান থেকে মশাল, হাঁসুয়া ও মোটর সাইকেল উদ্ধার হয়।

No comments