ধুনটে বাবার ঘড়ে মেয়ের লাশ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ার ধুনট উপজেলায় স্বর্ণা খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ তার বাবার বাড়ির একটি ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের পর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রামে বাবার ঘর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত স্বর্ণা খাতুন খাদুলী দিগর গ্রামের সোহরাব আলীর মেয়ে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণা খাতুনের প্রায় ৩ বছর আগে গোপালপুর খাদুলী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল মোমিনের সাথে বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় ৬ মাস আগে স্বর্ণা খাতুন স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করতে থাকে।
এ অবস্থায় মঙ্গলবার সকালে বাবার বাড়ির একটি ঘরের ভেতর তীরের সাথে স্বর্ণা খাতুনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে।

No comments