শিরোনাম

নৌকায় ভোট দিয়ে উন্নয়ন বুঝে নেন; রিপু এমপি | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়া সদরের গোকুল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশেষ কর্মী সভা গতকাল রোববার রাতে গোকুল তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাছেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী রেজা তোতনের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মানুষের সুখ-দুঃখের খোঁজ নেওয়া, সরকারি যারা উপকারভোগী তাদের কাছে গিয়ে সরকারের উন্নয়নের কথা বলে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক নেতাকর্মীর কাজ হলো ভোটের জন্য কমপক্ষে এক ঘন্টা সময় দেওয়া।

তাহলে ভোটার উপস্থিতি অনেক বাড়বে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি, উপজেলা ভাইচ চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ইফতারুল ইসলাম মামুন, সওকাদুল ইসলাম সরকার সবুজ, এমআর বিপ্লব প্রমুখ। শেষে প্রধান অতিথি গোকুল বন্দরে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেন।




No comments