পাঁচবিবিতে নেশার ইনজেকশন সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে ৩৭৫ পিচ বুপ্রেনরফিন নেশার ইনজেকশন ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিকের নেতৃত্বে র্যাবের ১টি দল আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৭৫ পিচ বুপ্রেনরফিন নেশার
ইনজেকশন উক্ত গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম রায়হান (৫০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে নেশার ইনজেকশন সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এ ব্যাপারে আসামিকে সোপর্দপূর্বক পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা করা হয়েছে।
No comments