শিরোনাম

বগুড়ায় মনুষ্যত্বের ভূষণ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় মনুষ্যত্বের ভূষণ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আজাদুর রহমানঃ

বগুড়ায় মনুষ্যত্বের ভূষণ সেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
২৯ শে ডিসেম্বর শুক্রবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। 


সংগঠনের সভাপতি ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ইন্টেক এগ্রো এন্ড ফুড প্রোডাক্ট এর চেয়ারম্যান এস এ জাহিদ সরকার।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া টিভির স্টাফ রিপোর্টার আজাদুর রহমান, মনুষ্যত্বের ভূষণ  সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফিরোজ আহম্মেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফসানা মিমি, সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


এ সময় অসহায় পারিবারের উন্নয়ন কাজের জন্য একজনকে ৫ হাজার ও একজনকে চিকিৎসা সহায়তায় ২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অসহায় ব্যাক্তিদের বস্ত্র বিতরণ করা হয়।



No comments