শিরোনাম

স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক কে পরিবার সহ অপহরণের অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির এক সমর্থক কে পরিবার সহ অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

সে কামালপুর ইউনিয়নের সুলতানার গ্রামের বেলাল হোসেনের স্ত্রী নাজমা খাতুন(৩৩), এসময় ঐ সমর্থকের স্বামী ও শিশু সন্তানসহ তার পরিবারের ৩ সদস্য কে অপহরণের কথা অভিযোগে উল্যেখ করা হয়। 

২রা ডিসেম্বর দুপুরে কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদি হয়ে সারিয়াকান্দি থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, সুনাতারা গ্রামের মৃতঃ ছুমছু মন্ডলের ছেলে হেলাল উদ্দিন, মৃতঃ জালাল মন্ডলের ছেলে রবিউল হাসান হেলাল সহ আরো কয়েকজন ১লা ডিসেম্বর রাতে ঐ পরিবার কে অপহরণ করে নিয়ে যায়।

শাহাজাদী আলম লিপিকে সমর্থন করায় তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্যেখ করা হয়। 

এ বিষয়ে শাহাজাদী আলম লিপির সাথে কথা হলে তিনি জানান, আমার নির্বাচন কে বাঞ্চাল করতে একটি পক্ষ পরিকল্পিত ভাবে আমার সমর্থক কে অপহরণ করেছে। 

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি  তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করা হবে।

No comments