শিরোনাম

বগুড়া পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের নেতা কর্মীদের সঙ্গে নৌকার নির্বাচনী আলোচনা সভা | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের নেতা কর্মীদের সঙ্গে নৌকার নির্বাচনী আলোচনা সভা

কামরুজ্জামান সম্পদ,ভ্রাম্যমাণ (বগুড়া)প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া -৬ সদর আসনের বগুড়া পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের নেতা কর্মীদের সঙ্গে নৌকার নির্বাচনী সভা  মাছুববুর রশিদ জিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে শিববাটী শাহি মসজিদ সংলগ্ন এলাকায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য প্রার্থী  রাগেবুল আহসান রিপু। 

উক্ত সভায় আরোও  বক্তব্য  রাখেন এমপির সহধর্মিণী জোবাইদা আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর কু্মার রায়, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব  আবু ওবায়দুল হাসান ববি, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডোনিস বাবু,বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন কবিরাজ  তরুণ কুমার চক্রবর্তী, মহিলা যুবলীগ নেত্রী ডালিয়া নাসরিন রিক্তা, পৌর আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন।

পৌর আওয়ামী লীগ নেতা শেখ শামিমের সঞ্চালনায়  সভায় আরোও উপস্থিত ছিলেন  পৌর আওয়ামী এ্যাডোনিস লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি কোয়েল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ, শহর শাখার সাধারন সম্পাদক লিটন শেখ, যুবলীগ নেতা মনির, পিয়াল, জীবন, গৌতম, আসলাম শেখ, শামিম শেখসহ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


No comments