সবাই কেবল টাকাই চায়, চিরকুট লিখে নারীর আত্মহত্যা | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
বিয়েতে যৌতুক দিতে না পারায় ভারতে আত্মহত্যা করেছেন এক নারী ডাক্তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যার আগে একটি চিরকুটে শাহানা নামে ওই ডাক্তার লিখে যান, ‘সবাই কেবল টাকাই চায়,।’ এই নোটটি তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
ভারতের কেরালায় দুই ডাক্তারের প্রেমের সম্পর্ক মেনে নিলেও, পাত্র পক্ষের বিশাল যৌতুকের দাবি না মেটাতে পেরে বিয়ে ভেঙ্গে যায়। এর পরই শাহানা নামের ওই নারী ডাক্তার ক্ষোভ ও অপমানে আত্মহত্যা করেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ওই দুই জুটির বিয়ে পাকাপাকি হয়ে যাওয়ার পর বরের পক্ষ থেকে যৌতুক হিসেবে বিএমডব্লিউ গাড়ি, জমি এবং হিরার গয়না দাবি করা হয়। তবে কনে পক্ষ থেকে এত কিছু দেয়া সম্ভব না বলে জানালে বিয়ে ভেঙ্গে যায়।
জানা যায়, ঘটনাটি ঘটেছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আত্মহত্যা করা ওই ডাক্তারের নাম শাহানা। তিনি বেশ কয়েক বছর ধরেই ডাক্তার ইএ রুয়াইসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেমিক তথা পাত্রপক্ষ যৌতুক দাবির পর এ ঘটনা ঘটে।
শাহানার পরিবারের আরও দাবি, বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শাহানা। অপমানে তিনি নিজের প্রাণ নিয়ে নেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ যৌতুকের দাবি করা ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে।
No comments