পাঁচবিবিতে কোন কাগজ নেই তবুও খোকনের অবৈধ বালুরঘাটে চলছে লক্ষ লক্ষ টাকার কারবার | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবি উপজেলার বাগুয়ান গ্রামের শাখা যমুনা নদীর তীরে খোকনের অবৈধ বালুরঘাটে জমজমাট ব্যবসা। কোন কাগজপত্র নেই তবুও অদৃশ্য খুঁটির জোরে চলছে লক্ষ লক্ষ টাকার এ কারবার।
সরজমিনে গিয়ে দেখা যায়,মাজেদুর রহমান খোকনের ওই বালুরঘাটে তার নিজস্ব ৪/৫টি ট্রাক্টর দিয়ে চলছে বালু ও মাটি সরবরাহের কাজ।
এলাকাবাসীরা জানায়,প্রতিদিন খোকনের এই ঘাট থেকে ৩০ থেকে ৪০ গাড়ি বালু ও মাটি বিক্রি হয়। নদীর তীরবর্তী স্থানে এই বালু মাটি কাটার কারণে ও নদীর ভূ-গর্ভস্থ থেকে ড্রেজিং করে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙতে শুরু করেছে এবং নদীর সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আশপাশের আবাদী জমিগুলোতে পানি জমে কৃষকের ফসল বিনষ্ট হচ্ছে। প্রতিকারে প্রশাসনের কোন নজর নেই। ২৫-৩০ বছর ধরে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে খোকন। করেছে একাধিক গাড়ি বাড়ি ও জমি জমা। মোবাইল ফোনে এক সাক্ষাৎকারে আপনার এই বালুরঘাটের কোন বৈধ কাগজ আছে কিনা জানতে চাইলে মাজেদুর রহমান খোকন বলেন, ঘাটটি অতি পুরনো। তাই চলছে।বর্তমানে কোন কাগজপত্র নেই।
আপনাদের সাংবাদিকদের সাথে কথা হয়েছে, বিকেলে দেখা করছি। এদিকে সাংবাদিকরা ঘাটে ছবি তুলেছে সংবাদ পাওয়া মাত্রই নদীর মাঝ থেকে বালু উত্তোলনের ড্রেজিং করা শ্যালো মেশিনটি তড়িঘড়ি করে সরিয়ে নেয় তার লোকজন। উল্লেখ্য, এই খোকনের অপর একটি বালুরঘাট থেকে কয়েকদিন আগে এক ব্যক্তির মাথা টুকরো টুকরো করা লাশ উদ্ধার করে পুলিশ। কোন মামলা হয়নি।

No comments