পাঁচবিবিতে ১৩ম অবরোধের ২য় দিনে বিএনপি'র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিএনপির ডাকা ১১তম অবরোধ কর্মসূচির ২য় দিনে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ১৩ ডিসেম্বর বুধবার সকালে বিএনপির ডাকা ১৩ তম দফা অবরোধ কর্মসূচির ২য় দিনে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগ এক প্রতিবাদ সভা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল প্রমুখ। শেষে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলী বাজারে গিয়ে শেষ হয়।
পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট বলেন,অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন,বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ সকল বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। এরপর কেন্দ্রীয় নির্দেশে আরো যেসব কর্মসূচি দেওয়া হবে সেসব পালনে দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

No comments