সাংবাদিক খোকনের পিতা পুলিশ সদস্য আফজালের ৪৪ তম মৃত্যুবার্ষিকী | Bogura TV | বগুড়া টিভি
ডেস্ক রিপোর্টঃ
৬ই ডিসেম্বর বুধবার সাংবাদিক শমসের নূর খোকনের পিতা বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্য আফজাল হোসেনের ৪৪ তম মৃত্যুবার্ষিকী। মরহুমের মৃত্যু দিবস উপলক্ষে তার জন্মস্থান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশের পুর ইউনিয়নের তাজুর পাড়া গ্রামের বড় বাড়ির জামে মসজিদে কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল জিয়ারত সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, আফজাল হোসেন ব্রিটিশ শাসনামলে তাজুর পাড়া গ্রামের বড় বাড়ির জমিদার শহিদুল্লাহ মিয়ার পরিবার থেকে সাহসিকতার পরিচয় দিতে ভারতের কলকাতায় গিয়ে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এরপর ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তান বর্তমান (বাংলাদেশের) মাতৃভূমিতে ফিরে এসে পুলিশে যোগদান করেন।
পাবনা জেলার সদর থানায় পুলিশে নিয়োজিত থাকা অবস্থায়,১৯৭১ সালে সেনা ও পুলিশ ট্রেনিং প্রাপ্ত আফজাল হোসেন হানাদার খান সেনা শত্রুদের বিরুদ্ধে মরণপণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।সবার শ্রদ্ধের ব্যক্তি আফজাল হোসেন মিয়া ১৯৭৯ সালের ৬ ডিসেম্বর আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।

No comments