বগুড়ার কাহালুতে অর্ধগলিত লাশ উদ্ধার! গ্রেফতার-২ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়া কাহালু উপজেলায় খরের গাদা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
রবিবার (২৪ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার তিনদিঘী-নামুজা সড়কের সুখানগাড়ী নামক স্থানে খড়ের গাদার মধ্যে থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়ে দেয়।
মৃত ব্যক্তির গায়ে ও পরনে নীল রংয়ের জ্যাকেট ও জিন্সের প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছিল কয়েক দিন আগে তাকে হত্যা করে উল্লেখিত স্থানে খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খড়ের গাদার ভিতর থেকে অর্ধগলিত লাশের মুখমন্ডল শিয়াল বের করলে তা স্থানীয় লোকজনের নজরে আসে। লাশ দেখে এলাকাবাসী কাহালু থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে বিষয়টি নিয়ে জেলা পুলিশের একাধিক টিম কাজ করতে থাকে। এরই ধারাবাহিকতায় তদন্তকালে গত ২৫ শে ডিসেম্বর একজন কিশোরকে গ্রেফতার করা হয় এবং উক্ত হত্যাকান্ডের প্রধান আসামীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজত পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

No comments