শিরোনাম

বগুড়ায় শুরু হয়েছে বিএনপি ও ছাত্রদলের কর্মী বহিষ্কার | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ায় বিএনপি ও ছাত্রদলের কর্মী বহিষ্কার শুরু হয়েছে। ১৯ শে ডিসেম্বর কেন্দ্রীয় নির্দেশনায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ও জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দলীয় বিভিন্ন পদ থেকে স্থায়ীভাবে অব্যহতি দেওয়া হয়েছে। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কে এম হুমায়ুন কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বহিস্কৃতরা হলেন- কাহালু উপজেলা বিএনপির সদস্য ও কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সদস্য ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মেহেদী হাসান রুঞ্জু,কাহালু সদর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ভিপি আব্দুল মান্নান, কাহালু পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (আলম), সারিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান মদন, সহিদুল ইসলাম স্বপন, পৌর সদস্য লুতফর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম নিপুল, শাহজাহান আলী ও সোহেল সরকার। 

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কে এম হুমায়ুন কবির বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম)  আসনে বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডাঃ জিয়াউল হক মোল্লা এবং বগুড়া-১ ( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী শোকরানার পক্ষে কাজ করার অভিযোগ উঠলে ১১ নেতাকর্মীর নাম কেন্দ্রে পাঠানো হয়। পরে মঙ্গলবার কেন্দ্রীয় নির্দেশনায় ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

কাহালু উপজেলা বিএনপির সদস্য ও কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ বলেন, ' আমি একজন জনপ্রতিনিধি। আমাকে সবার সাথেই মিশতে হয়। একদিন জিয়াউল হক মোল্লার সাথে বাজারে দেখা হলে তাঁর সাথে কথা বলি। তখন কে বা কাহারা ওই ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয় । আজ জানতে পারি আমাকে বহিষ্কার করা হয়েছে।

No comments