মেজর হাফিজকে বিদেশে যেতে বাধা | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য আজ দুপুরে দিল্লি যাওয়ার কথা ছিল মেজর হাফিজের। আগামীকাল বুধবার দিল্লির ফোর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচারের তারিখ ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
No comments