শিরোনাম

গাজায় হামাসের ৪ কিলোমিটার দীর্ঘ টানেল পাওয়ার দাবি ইসরায়েলের | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

গাজায় হামাসের দীর্ঘ একটি টানেল খুঁজে পাওয়া দাবি করেছে ইসরায়েল বাহিনী। টানেলটি কংক্রিট এবং লোহায় মোড়ানো। এটি সীমান্ত পর্যন্ত বিস্তৃতি বলে জানিয়েছে ইসরায়েল। খবর রয়টার্সের

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। জিম্মি করে নিয়ে যায় অনেককে। এরপরই গাজায় হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। কিন্তু হামলা চালাতে গিয়ে শত শত কিলোমিটারের টানেল খুঁজে পায় ইসরায়েল বাহিনী। এখন সেই টানেল ধ্বংস করতে মরিয়া তেল আবিব। 

নতুন যে টানেলটি খুঁজে পেয়েছে সেটি মাটির ৫০ মিটার গভীরে অবস্থিত এবং এটির উচ্চতা ও প্রস্থ ৩ মিটার। টানেলটিতে বিদ্যুৎ সুবিধাও রয়েছে। 

ইসরায়েলি কর্মকর্তারা জানান, এরেজ সীমান্ত ক্রসিং থেকে কয়েক শ মিটার দূরে এ সুড়ঙ্গটির প্রবেশমুখের সন্ধান মিলেছে। এটির দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি বা প্রায় আড়াই মাইল।

গত ৭ অক্টোবরের হামলায় সুড়ঙ্গটি ব্যবহার করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি গতকাল রোববার বলেন, এই সুড়ঙ্গ বানাতে বহু বছর সময় লেগেছে। লাখো ডলার ব্যয় করা হয়েছে। এর ভেতর দিয়ে অনায়াসে গাড়ি চালানো যাবে।

No comments