শিরোনাম

সাতক্ষীরায় আজ প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে | Bogura TV | বগুড়া টিভি

সাতক্ষীরায় আজ প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে



তাজুল হাসান, ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক জনসভার অংশ হিসেবে শনিবার (২৩ ডিসেম্বর) আরও ছয়টি জেলায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা, বরিশাল বিভাগের বরগুনা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় এসব জনসভা হবে।
রাজধানীতেও জনসভা করবে আওয়ামী লীগ। আগামী ১ জানুয়ারি মোহাম্মদপুরের শরীর চর্চা কেন্দ্রের মাঠে এ সভা হবে।


ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতিণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, ১ জানুয়ারি বিকেল ৩টায় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর সেখানে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেন দলের সভাপতি শেখ হাসিনা। সিলেটে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জনসভাগুলোতে ভার্চুয়ালি যুক্ত হন


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় বরিশাল জেলা সদরের নির্বাচনি জনসভায় এবং ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) ও মাদারীপুর-৩ আসনের নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

No comments