শিরোনাম

ইসরায়েল ফুটবল দলকে কোনো স্পন্সর করবে না পুমা | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

বিশ্বব্যাপি জনপ্রিয় ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে কোনো প্রকার স্পন্সরশিপ করবে না বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি  ২০২৪ সালের শুরু থেকেই তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। পুমা এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য টাইমস ওব ইসরায়েল।

মঙ্গলবার জার্মানভিত্তিক প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে কোনো ধরনের চাপ বা বয়কটের কারণে তারা এ সিদ্ধান্ত নেননি, বরং গত বছরই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে ২০২৪ সালে ইসরায়েল ফুটবল দলকে কোনো স্পন্সরশিপ দেওয়া হবে না। 

গণমাধ্যমে পাঠানো এক ই-মেইলে পুমা মুখপাত্র বলেছেন, সার্বিয়া, ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশের ফুটবল সংস্থার সঙ্গে তাদের কোম্পানির চুক্তির মেয়াদ ২০২৪ সালের আগেই শেষ হওয়ার কথা। এই চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। 

ওই মুখপাত্র আরও বলেছেন, পুমা শিগগিরই বেশ কয়েকটি নতুন জাতীয় দলের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করবে।

উল্লেখ্য,পুমা ২০১৮ সাল থেকে ইসরায়েলি ফুটবলারদের ক্রীড়াসামগ্রী সরবরাহের জন্য চুক্তি করে। তারপর থেকে কোম্পানিটি নিজেদের কর্মীদের বয়কট আহ্বানের মুখোমুখি হয়েছে। এরপর এ সিদ্ধান্তের ঘোষণা এলো। 

No comments